গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National অভ্যন্তরীণ হুমকির সম্মুখীন ভারত : ফারুক 

    অভ্যন্তরীণ হুমকির সম্মুখীন ভারত : ফারুক 

    0
    102
    ছবি সৌজন্যে : এক্স
    বহিরাগত নয়, অভ্যন্তরীণ হুমকির সম্মুখীন ভারত। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন ন্যাশনাল কনফারেন্স-এর প্রধান ফারুক আবদুল্লা।বুধবার এক অনুষ্ঠানে ফারুক আবদুল্লা বলেছেন, নিজেকে বাঁচাতে দেশ এখনও আত্মত্যাগের দাবি করে।
    ভারত বহিরাগত নয়, অভ্যন্তরীণ হুমকির সম্মুখীন হয়। ভিতরের লোকেরাই দেশকে ধ্বংস করতে পারে। দেশকে শক্তিশালী করতে হলে নিজেদের তৈরি করতে হবে। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পরে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলি তুলে ধরে ফারুক আবদুল্লা বলেছেন, রাজ্যের মানুষের জমি কেড়ে নেওয়া হচ্ছে, চাকরিতে সংরক্ষণও নেই। সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার ভয়ে বাইরের রাজ্য থেকে মানুষ কাশ্মীরে আসতে দ্বিধাবোধ করেন।তাঁরা প্রচুর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন কিন্তু কখনও মাথা নত করেননি।
    যদি সঠিক পথে থাকেন, সততার সঙ্গে কাজ করেন তাহলে সবার ন্যায়বিচার নিশ্চিত হবে।অভ্যন্তরীণ ঐক্যের ওপর জোর দিয়ে ফারুক আবদুল্লা দলের নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।