
অপারেশন সিঁদুর-পর্বে পাক সেনার প্রত্যাঘাতের আগেই হামলা চালাতে পাক বায়ুসেনাঘাঁটি লক্ষ্য করে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল ভারত। এমনটাই দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতপর্বে সরাসরি পাকিস্তানের পক্ষ নেওয়া দেশ আজেরবাইজানে গিয়ে শাহবাজ বলেছেন, পাক বিমানঘাঁটি নিশানা করে প্রায় ১৫টি ব্রহ্মস ছুড়েছিল ভারত।
তবে, পাকিস্তান তার জন্য প্রস্তুত ছিল না। ওদের পরিকল্পনা ছিল ভোরে পাক সেনার নমাজের সময় হামলা চালানো। যদিও রাত থেকেই শুরু হয়েছিল। শাহবাজের দাবি, পাক সেনাপ্রধান আসিম মুনির প্রথম তাঁকে ফোন করে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে অবহিত করেছিলেন।
পহেলগাঁও কাণ্ডের প্রত্যাঘাত হিসাবে ভারতের অপারেশন সিঁদুরে কোন কোন অস্ত্র ব্যবহার হয়েছিল, তা নিয়ে জল্পনা রয়েছে এখনও। জাতীয় নিরাপত্তার স্বার্থে ভারতীয় সেনা সরাসরি এ বিষয়ে কিছু জানায়নি।








