‘ভারত সবার’, ঐক্যের বার্তা মোহন ভাগবতের 

0
67
ছবি সৌজন্যে : এক্স
বর্ণবিদ্বেষের শিকার হয়ে দেরাদুনে ত্রিপুরায় পড়ুয়া অ্যাঞ্জেল চাকমার মৃত্যু নিয়ে এবার মুখ খুলেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ,আরএসএস-এর প্রধান মোহন ভাগবত।
ঐক্যের বার্তা দিয়ে আরএসএস প্রধান বলেছেন, ভারত সবার। ভেদাভেদের জায়গা নেই।ছত্তিশগড়ের সোনপারি গ্রামে এক সভায় ভাগবত বলেছেন,জাতি, সম্পদ, ভাষা বা অঞ্চল দিয়ে মানুষকে বিচার করা উচিত নয়। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ভারত সবার।তিনি আরও বলেছেন, সম্প্রীতি গড়ার প্রথম পদক্ষেপ হল মন থেকে বিচ্ছিন্নতার মনোভাব এবং বৈষম্যের অনুভূতি দূর করা এবং সকলকে সমান বলে বিবেচনা করা।
দেশ সবার এবং এই চেতনাই হল প্রকৃত সামাজিক সম্প্রীতি। জনসাধারণের সুযোগ-সুবিধা এবং ধর্মীয় স্থানগুলিতে উন্মুক্ত প্রবেশাধিকারের পক্ষেও সোচ্চার হয়েছেন আরএসএস প্রধান। তাঁর কথায়, ভেদাভেদ ভুলে ধর্মীয় স্থানগুলিকে প্রত্যেকের জন্য উন্মুক্ত করতে হবে।তাঁর মতে, এধরনের পদক্ষেপ সংঘাতের উৎস নয়, বরং ঐক্যের নির্মাণ।