
২০৩৬ সালে অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজন করার ইচ্ছে প্রকাশ করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ফিউচার হোস্ট কমিটিকে চিঠি পাঠিয়েছে ভারত।
এক কর্তা বলেও দিয়েছেন, এই সুযোগ যদি কাজে লাগানো যায়, দেশের অর্থনৈতিক উন্নতি হবে অনেকটাই। সেই সঙ্গে যুব সমাজের উত্থানও হবে। যদি অলিম্পিক আয়োজন করার সুযোগ মেলে, ভারতের মতো দেশের রেখচিত্রই পাল্টে যাবে।২০২৮ সালের অলিম্পিকের আয়োজক লস অ্যাঞ্জেলস। পরের গেমস অর্থাৎ, ২০৩২ সালে অলিম্পিক হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করার ব্যাপারে অনেক দেশই আগ্রহ প্রকাশ করেছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অলিম্পিক আয়োজন করার ব্যাপারে অনেক দিন ধরেই আগ্রহ প্রকাশ করে আসছেন।
প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী অ্যাথলিটদের কাছে এ নিয়ে মতামতও নিয়েছেন মোদী।
