গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home International চুক্তিতে সই, ফ্রান্সের ২৬টি রাফাল কিনবে ভারত

    চুক্তিতে সই, ফ্রান্সের ২৬টি রাফাল কিনবে ভারত

    0
    114
    ছবি সৌজন্যে : এক্স

    ৬৩ হাজার কোটি টাকায় ২৬টি রাফাল মেরিন বা,রাফাল-এম যুদ্ধবিমান কিনতে ফ্রান্সের সঙ্গে চুক্তি সই করেছে ভারত। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে সবচেয়ে মহার্ঘ প্রতিরক্ষা চুক্তি। চুক্তি অনুযায়ী, ২২টি এক আসনের নৌ-সংস্করণ এবং চারটি দু’ আসনের প্রশিক্ষণ যুদ্ধবিমান ২০৩১ সালের মধ্যেই ভারতে সরবরাহ করা হবে।

    সেইসঙ্গে যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ, লজিস্টিক সহায়তা, কর্মীদের প্রশিক্ষণও চুক্তির আওতায়। উল্লেখ্য,রাফাল-এম বিশ্বের সবচেয়ে উন্নত নৌ-যুদ্ধবিমান, যা শুধু এখন ফ্রান্সের কাছেই রয়েছে।এ বার ভারতও তা পেতে চলেছে। এর আগে,২০১৬ সালে ফ্রান্স থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান ভারতে আনার চুক্তি হয়।সেইমতো রাফালের প্রথম ব্যাচটি এসে পৌঁছোয় ২০২০ সালের জুলাই মাসে।এ বার বায়ুসেনার পাশাপাশি নৌসেনার হাতেও ২৬টি যুদ্ধবিমান এলে জলপথ থেকেই আক্রমণ তৈরি করতে পারবে ভারত।

    একইসঙ্গে ক্যাটোবার প্রযুক্তি থাকায় বিমানবাহী যুদ্ধজাহাজ থেকেই উড়ান কিংবা অবতরণ করতে পারবে রাফাল-এম। বায়ুসেনা রাফাল যুদ্ধবিমানগুলি বর্তমানে হরিয়ানার অম্বালা এবং আলিপুরদুয়ারের হাসিমারা,এই দুই ঘাঁটি থেকে পরিচালিত হয়।