ভারতের হাতে আসছে মার্কিন অ্যাপাচে হেলিকপ্টার

0
171
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মার্কিন অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার ভারতের হাতে আসতে চলেছে। আগামী ২১ জুলাই আমেরিকা থেকে অ্যাপাচে অ্যাটাক কপ্টারের প্রথম ব্যাচ হাতে পেতে চলেছে ভারত।

তিনটি অ্যাপাচে কন্টার আসবে প্রথম ধাপে। জানা গিয়েছে, ভারতীয় বায়ুসেনার হিন্দন এয়ারবেসে অবতরণ করবে এই হেলিকপ্টারগুলি। আর এই তিনটি কপ্টারই মোতায়েন করা হবে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তেই। আকাশের ট্যাঙ্ক হিসাবেই পরিচিত অ্যাপাচে কপ্টার। এএইচ-৬৪ই অ্যাডভান্সড অ্যাটাক কন্টারের অসাধারণ সেন্সর ও টার্গেট ক্ষমতা রয়েছে। দিন হোক বা রাত, ঝড়বৃষ্টি থেকে প্রবল তুষারপাতের মতো যেকোনও প্রতিকল পরিবেশেই ওই কল্টার কাজ করতে পারে দাপটের সঙ্গে। শুধু আক্রমণ নয়, প্রতিরক্ষাতেও বিশেষ ভূমিকা পালন করে ওই কল্টার। আর আগে, ২০১৫ সালে ভারতীয় বায়ুসেনা ২২টি অ্যাপাচে হেলিকপ্টার কিনেছিল। ২০২০ সালের জুলাই মাসে ভারতীয় বায়ুসেনার হাতে হেলিকপ্টারগুলি আসে।

যখন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতে এসেছিলেন, তখন ৬০০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর হয়েছিল ভারতের সঙ্গে, যার অধীনে ৬টি অ্যাপাচে হেলিকপ্টার কেনা হয়েছিল। ২০২৪ সালের মে-জুন মাসে প্রথম ডেলিভারি হওয়ার কথা থাকলে তা পিছিয়ে যায়।