
বাংলাদেশকে পরাজিত করে অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের মহিলা দল। কোনও ম্যাচ না হেরে সেমিফাইনালে উঠেছেন তারা।রবিবার বল হাতে দাপট দেখিয়েছেন চম্বলের বৈষ্ণবী শর্মা।
ম্যাচের সেরাও হয়েছেন তিনি।প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৪ রান করে বাংলাদেশের মহিলা দল। প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউ দুই অঙ্কে পৌঁছতে পারেননি। সর্বাধিক রান করেন অধিনায়ক সুমাইয়া আখতার। কোনও রকমে দলকে ৬৪ রানে নিয়ে যান তিনি।ভারতের বোলারদের মধ্যে নজর কেড়েছেন চম্বলের প্রথম মহিলা ক্রিকেটার বৈষ্ণবী শর্মা। এই ম্যাচে চার ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। ৬৫ রান তাড়া করতে নেমে ৭.১ ওভারে ম্যাচ জিতে যায় ভারত। ওপেনার গোঙ্গারি তৃষা করেছেন ৪০ রান। বাংলাদেশের ব্যাটসম্যানদের মতো বোলারেরাও বিশেষ কিছু করতে পারেননি।
হাসতে হাসতে ৮ উইকেটে ম্যাচ জিতে যায় ভারত। ফলে গ্রুপ এ থেকে অস্ট্রেলিয়ার পাশাপাশি দ্বিতীয় দেশ হিসাবে সেমিফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে, ভাতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।
