
সিঁদুর অভিযানের সময়ে আকাশের দখল পুরোপুরি চলে আসে ভারতীয় বায়ুসেনার হাতে। আকাশে ভারতের এই নিয়ন্ত্রণের কারণেই সংঘর্ষবিরতি চাইতে বাধ্য হয় পাকিস্তান।
এমনটাই দাবি করছে সুইজারল্যান্ডের এক সামরিক গবেষণা সংস্থা। গত বছরের মে মাসে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বাধে। চার দিন ধরে সামরিক সংঘাতের পরে সংঘর্ষবিরতি হয় দুই দেশের। এই চার দিনের সংঘর্ষ নিয়ে একটি গবেষণা চালায় সুইজারল্যান্ডের সংস্থা সেন্টার ফর মিলিটারি হিস্ট্রি অ্যান্ড পারস্পেক্টিভ স্টাডিজ।
সংস্থার দাবি, সিঁদুর অভিযান দক্ষিণ এশিয়ার দেশগুলির বায়ুসেনার ক্ষমতার এক গুরুত্বপূর্ণ দিক প্রকাশ্যে এনেছে। ওই অভিযানের ফলে বিমানবাহিনীর শক্তির দিক থেকে দক্ষিণ এশিয়া সবচেয়ে সেরা হয়ে উঠেছে দিল্লি এবং সেই কারণেই চার দিন সংঘর্ষের পরে পাকিস্তান সংঘর্ষবিরতি চাইতে বাধ্য হয়েছে।








