
ইরান-ইজরায়েল সংঘাতের প্রভাবে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও, ভারতে অপরিশোধিত তেলের কোনও ঘাটতি হবে না। এই দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী।
তাঁর দাবি, গত ৩ বছরে দেশে জ্বালানির দাম বারেনি, বরং কমেছে। ২০২১ সালের নভেম্বর, ২০২২ সালের মে এবং ২০২৪ সালের মার্চ মাসে এমন তিনটি ঘটনার কথা জানিয়ে তাঁর মন্তব্য, ওই সময় জ্বালানির দাম কমিয়েছিল কেন্দ্র।
ঘটনাচক্রে মধ্যপ্রাচ্যের ইরান-ইজরায়েল দ্বন্দ্বে ইতিমধ্যে জাহাজে তেল পরিবহণের খরচ বাড়তে শুরু করেছে। ইরানের হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে তেলের দামে বড় উত্তান ঘটতে পারে। ব্যাহত হতে পারে আমদানি।
