গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk ভারত সর্বদা মলদ্বীপের পাশে ছিল : মোদী 

    ভারত সর্বদা মলদ্বীপের পাশে ছিল : মোদী 

    0
    200

    ভারত সর্বদা মলদ্বীপের পাশে ছিল। মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চার দিনের সফরে ভারতে এসেছেন সস্ত্রীক মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু।

    সোমবার সকালে দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি। রাষ্ট্রপতি ভবনে তাঁকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনাও দেওয়া হয়। এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মলদ্বীপের প্রেসিডেন্ট। বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত সব সময়েই মলদ্বীপের পাশে ছিল। অত্যাবশ্যকীয় পণ্য হোক বা কোভিডের সময় ভ্যাকসিন বা পানীয় জলের সরবরাহ, ভারত সর্বদা ভাল প্রতিবেশীর ভূমিকা পালন করেছে।ভবিষ্যতেও নানা প্রকল্পে একে অপরের সহায়তা করবে দুই দেশ।অন্যদিকে মলদ্বীপের প্রেসিডেন্ট বলেছেন, ভারত মলদ্বীপের আর্থ-সামাজিক এবং পরিকাঠামো উন্নয়নের অংশীদার। প্রয়োজনের সময়ে মলদ্বীপের পাশে দাঁড়িয়েছে ভারত। ১০ অক্টোবর পর্যন্ত ভারতে থাকবেন মহম্মদ মুইজ্জু। মলদ্বীপের প্রেসিডেন্ট মূলত চিনের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। ফলে তিনি পড়শি দ্বীপরাষ্ট্রে ক্ষমতায় আসার পর ভারতের উদ্বেগ বেড়েছে। চিনের সঙ্গে ঘনিষ্ঠতাও বৃদ্ধি পেয়েছে মলদ্বীপের। ফলে এই সফরের দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই।