গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ভারত টেলিকমে গ্লোবাল ম্যানুফাকচারিং হাব হয়ে উঠেছে: মোদী

    ভারত টেলিকমে গ্লোবাল ম্যানুফাকচারিং হাব হয়ে উঠেছে: মোদী

    0
    67
    ছবি সৌজন্যে : এক্স
    টেলিকমে ভারত গ্লোবাল ম্যানুফাকচারিং হাব হয়ে উঠছে ওড়িশা থেকে এই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পোস্ট রি-পোস্ট করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়া তুলে ধরেছেন বিএসএনএলের ৪জি স্বদেশি স্পিরিটকে।
    ৯২ হাজার সাইট জুড়েছে ২২ কোটি মানুকে। এটা ভারতের নির্ভরতা থেকে আত্মবিশ্বাস, কর্মসংস্থান, রফতানি, আর্থিক উন্নয়ন ও আত্মনির্ভর ভারতের যাত্রাকে তুলে ধরেছে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ওড়িশা প্রকৃতির দ্বারা ভীষণভাবে আশীর্বাদধন্য।
    ওড়িশা বহু দশক ধরে কষ্ট পেয়ে এসেছে, এই দশক ওড়িশার এগিয়ে যাওয়ার সময়। এই দশক ওড়িশার জন্য খুব গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকার সম্প্রতিই ওড়িশার জন্য দুটি সেমিকন্ডাক্টর ইউনিটের সম্মতি দিয়েছে। ওড়িশাতে একটি সেমিকন্ডাক্টর পার্কও তৈরি হবে। প্রধানমন্ত্রী জানিয়েছেন যে স্থানীয় প্রযুক্তিতে তৈরি বিএসএনএলের নেটওয়ার্ক প্রত্যন্ত এলাকা, সীমান্তবর্তী এলাকায় যোগাযোগ স্থাপন করবে।