
২৬/১১ মুম্বই হামলায় ফের একবার পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গুজরাটের চারোতার বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ভারত বদলেছে, কিন্তু পাকিস্তান বদলেছে কিনা তা বলা সম্ভব নয়। পাকিস্তান এখনও তাদের পুরনো খারাপ অভ্যাসেই চলছে।
মুম্বই হামলার পর থেকেই ভারতের প্রতি পাকিস্তানের নেতিবাচক দৃষ্টি আর মেনে নেওয়া হবে না, জনমতের স্পষ্ট বার্তা ছিল বলে দাবি করেছেন বিদেশমন্ত্রী। তিনি বলেছেন, ভারত যখন প্রযুক্তির পরিচয় বহন করে, পাকিস্তান বহন করে সন্ত্রাসবাদের ব্র্যান্ড।
পাকিস্তানের বিরুদ্ধে কথা বলা মানে মূল্যবান সময় নষ্ট করা বলে মতপ্রকাশ করেছেন বিদেশমন্ত্রী। সন্ত্রাসবাদকে ব্যবহার করে যে পরিকাঠামো পাকিস্তান তৈরি করেছিল, সেই ব্যবস্থাই এখন উল্টে তাদের দিকেই ফিরে এসেছে বলে দাবি করেছেন বিদেশমন্ত্রী।








