গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National আমেরিকান হুইস্কির ৫০ শতাংশ কর ছাড় ভারতের

    আমেরিকান হুইস্কির ৫০ শতাংশ কর ছাড় ভারতের

    0
    142
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের পরই ভারত সরকার আমেরিকান হুইস্কির উপর থেকে ৫০ শতাংশ কর তুলে নিয়েছে। ১৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাজস্ব দফতর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।
    তাতে বলা হয়েছে, আমেরিকার বারবন হুইস্কির আমদানিতে এ বার থেকে ১০০ শতাংশ শুল্ক নেওয়া হবে। আগে শুল্কের পরিমাণ ছিল ১৫০ শতাংশ। ভারতে আমেরিকান পণ্যের উপর শুল্কের পরিমাণ নিয়ে আগে একাধিক বার অসন্তোষ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কয়েক ঘণ্টা আগেও তিনি জানিয়েছিলেন, আমেরিকার পণ্যে বড্ড বেশি কর নেয় ভারত। তার পর নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে এ বিষয়ে তাঁর আলোচনা হয়েছে।
    পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছিলেন, আপস-আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী তাঁর চেয়েও পটু। দুই দেশের বাণিজ্যনীতি নিয়ে তাঁদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। বারবন হুইস্কি আমেরিকায় অত্যন্ত জনপ্রিয়। ভারতেও এর চাহিদা রয়েছে।