
আমেরিকায় স্মার্ট ফোন রফতানিতে চিনকেও টপকে গিয়েছে ভারত। প্রেস ইনফরমেশন ব্যুরো সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
তাঁর কথায়, চলতি নবরাত্রিতে আগের বছরের নবরাত্রির তুলনায় ২০-২৫ শতাংশ অতিরিক্ত ইলেক্ট্রনিক্স পণ্য বিক্রি বৃদ্ধি পেয়েছে।
৮৫ ইঞ্চির টিভি-র স্টকআউট পর্যন্ত হয়ে গিয়েছে বলেও জানিয়েছে তিনি। জিএসটি টু পয়েন্ট ও সংস্কারের দরুণ খাদ্যদ্রব্য পণ্যে মূল্যবৃদ্ধি অনেকটাই কমেছে। দেশে দ্বিতীয় সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। জিএসটি সংস্কারের ফলে মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করেছেন তিনি।
