দীর্ঘতম উপকূলরেখা ভারতেরই : জয়শঙ্কর

0
87
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা রয়েছে ভারতেরই, স্মরণ করিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।ঘটনাচক্রে, সম্প্রতি চিন সফরে গিয়ে বাংলাদেশকে, বঙ্গোসাগরের অভিভাবক বলে মন্তব্য করেছিলেন সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তাঁর ওই মন্তব্যকে ঘিরে বিতর্কের মাঝেই বঙ্গোপসাগরীয় অঞ্চলে ভারতের গুরুত্ব বুঝিয়েছেন জয়শঙ্কর।

তিনি জানিয়েছেন, বঙ্গোপসাগরীয় অঞ্চলে বহুক্ষেত্রীয় প্রযুক্তিগত এবং অর্থনৈতিক সহযোগিতার জন্য আন্তর্জাতিক মঞ্চ বিমসটেক-এর বিষয়ে নিজেদের দায়িত্ব সম্পর্কে ভারত সচেতন।জয়শঙ্কর জানিয়েছেন, বঙ্গোপসাগরে প্রায় সাড়ে ছ’ হাজার কিলোমিটারের উপকূলরেখা রয়েছে ভারতের।বঙ্গোপসাগরে এটিই দীর্ঘতম উপকূলরেখা।বিমসটেক-এর পাঁচ সদস্য রাষ্ট্রের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে এবং সেগুলির মধ্যে বেশিরভাগ দেশকেই যুক্ত করে ভারত।শুধু তাই নয়, ভারতীয় উপমহাদেশ এবং অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশন্‌স বা আসিয়ান গোষ্ঠীর দেশগুলির মধ্যে সমন্বয়ও রক্ষা করে ভারত।

বিশেষ করে উত্তরপূর্ব ভারতের কথাও উল্লেখ করেছেন তিনি। বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, এই যোগাযোগের কেন্দ্রস্থল হিসাবে উঠে এসেছে উত্তরপূর্ব ভারত। তিনি আরও জানিয়েছেন,ভারত বিশ্বাস করে সহযোগিতা একটি সার্বিক দৃষ্টিভঙ্গির বিষয়, কেবলমাত্র একটি লাভদায়ক বা সুবিধাজনক বিষয়কে বেছে নেওয়া নয়।