বর্ডার-গাভাসকর ট্রফিতে ধরাশায়ী ভারত

0
131
India defeated in Border Gavaskar Trophy
India defeated in Border Gavaskar Trophy
বর্ডার-গাভাসকর ট্রফির শুরুতেই ধরাশায়ী ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথ টেস্ট খেলতে নেমে কোনওমতে দেড়শো রানের গণ্ডি স্পর্শ করেছেন বিরাট কোহলিরা। 
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক জশপ্রীত বুমরাহ। কিন্তু সেই সিদ্ধান্তের সুযোগ নিয়েছে অস্ট্রেলিয়া। মাত্র দুই সেশনের মধ্যেই ভারতের ইনিংস শেষ হয়ে যায়।  ৫০ ওভারও পুরো খেলতে পারেননি না ভারতীয় ব্যাটসম্যানরা। তবে জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে ৪১ রান করেছে নীতীশ রেড্ডি। এদিন ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্কোর তাঁরই। তারপরেই রয়েছেন ঋষভ পন্থ। অন্যদিকে, ইনিংসের তৃতীয় ওভারেই আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল। তারপরে কে এল রাহুলের সঙ্গে পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন দেবদত্ত পাড়িক্কল। ক্রিজে বেশ খানিকক্ষণ সময় কাটালেও রান করতে পারেননি। পারথ টেস্টে মাত্র ১২টি বল খেলেছেন বিরাট কোহলি। মাত্র ৫ রান করে আউট হয়ে যান তিনি। ২৬ রানের মাথায় বিতর্কিতভাবে আউট হন কে এল রাহুল। মধ্যাহ্নভোজের বিরতির আগে ৫১ রানে চার উইকেট হারিয়ে ফেলে ভারত।দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমেই আউট হয়ে যান ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল। কিন্তু অজিদের পালটা আক্রমণের পথে হাঁটেন ঋষভ পন্থ। তাঁর সঙ্গী হন প্রথমবার টেস্ট খেলতে নামা নীতীশ রেড্ডি। আগ্রাসী মেজাজে ৪৮ রানের পার্টনারশিপ গড়েন দুই ব্যাটসম্যান। তবে ঋষভ পন্থ আউট হতেই ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। ৩৭ রান আসে ঋষভ পন্থের ব্যাট থেকে।
প্রথমবার টেস্টে ব্যাট করতে নেমে ৫ বলে ৭ রান করেন হর্ষিত রানা। মূলত টেলএন্ডারদের চেষ্টাতেই দেড়শো পর্যন্ত পৌঁছয় ভারত। 
ছবি  সৌজন্যে : এক্স