গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International অন্যায্য, ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারির পাল্টা ভারত

    অন্যায্য, ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারির পাল্টা ভারত

    0
    130
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    রাশিয়া থেকে তেল কিনলে আবারও শুল্ক চাপানো নিয়ে ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সেই হুঁশিয়ারির পরেই এ বার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। জানানো হল, জাতীয় স্বার্থ রক্ষার জন্য অবিলম্বে পদক্ষেপ করবে ভারত।
    বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে নয়াদিল্লিকে বার বার উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নিশানা করছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। এটি শুধু অন্যায্যই নয়, অযৌক্তিকও। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতকে নিশানা করা হচ্ছে।
    আদতে সংঘাত শুরুর পর সমস্ত প্রয়োজনীয় সামগ্রী ইউরোপে চলে যাচ্ছিল বলেই ভারত রাশিয়া থেকে তেল আমদানি শুরু করে। সে সময় বিশ্বের জ্বালানির বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে রাশিয়া থেকে ভারতের তেল আমদানিতে উৎসাহও দিয়েছিল আমেরিকা।