প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে প্রশ্ন উপরাষ্ট্রপতির 

0
188
ছবি সৌজন্যে : এক্স
নির্বাচন কমিশনার বা সিবিআই ডিরেক্টর নিয়োগের জন্য গঠিত কমিটিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমি-র একটি অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি বলেছেন,
গণতান্ত্রিক দেশে সিবিআই ডিরেক্টর বা নির্বাচন কমিশনারের মতো পদে নিয়োগের কমিটিতে প্রধান বিচারপতিকে কেন রাখা হবে? তাঁর মতে, এটা গণতন্ত্রের পরিপন্থী। কারণ, গণতান্ত্রিক দেশে যেকোনও কাজে প্রধান বিচারপতিকে নয়, জবাবদিহি করতে হয় সরকারকে। তাই সময় এসেছে এই নিয়মে বদল আনার।এতদিন নির্বাচন কমিশনার বা সিবিআই ডিরেক্টর নিয়োগের কমিটিতে ছিলেন প্রধান বিচারপতি। সম্প্রতি নয়া কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দিয়েছে কেন্দ্র সরকার। যা নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও গড়িয়েছে।
আগামী সপ্তাহে ওই মামলার শুনানি রয়েছে। অন্যদিকে আগামী ১৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের কার্যকাল। পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য ওই দিনই বৈঠক হতে চলেছে।