গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National চিন ইস্পাত-পণ্য আমদানিতে ৩ বছরের শুল্ক চাপাল ভারত

    চিন ইস্পাত-পণ্য আমদানিতে ৩ বছরের শুল্ক চাপাল ভারত

    0
    63
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    চিন, ভিয়েতনাম, নেপাল ইস্পাতের কয়েকটি পণ্যের আমদানিতে তিন বছরের জন্য শুল্ক আরোপ করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। বলা হয়েছে, তিন বছরে ১২ শতাংশ থেকে ধীরে ধীরে ১১ শতাংশে নামবে শুল্ক।
    ঘরোয়া অর্থনীতিকে রক্ষা এবং ইস্পাতের পণ্যে দেশীয় বাজার ধরে রাখতেই এই পদক্ষেপ। সংবাদসংস্থা জানিয়েছে, নির্মলা সীতারমনের মন্ত্রকের শুল্ক আরোপের সিদ্ধান্তের নিশানায় রয়েছে আসলে চিন। সেখান থেকেই প্রতি বছর প্রচুর পরিমাণে সস্তার ইস্পাত-পণ্য ভারতের বাজারে আসে। এর ফলে দেশে তৈরি পণ্য মার খায়। বাইরে থেকে আসা সস্তার পণ্যগুলির মান উন্নত না হলেও দাম কম হওয়ায় সেগুলিই বেশি করে বিক্রি হয়। বাজারের এই প্রক্রিয়ায় রাশ টানতে উদ্যোগী হয়েছে ভারত সরকার। স্থানীয় ভাবে এই শুল্কের নাম সুরক্ষামূলক কর।
    বিবৃতিতে বলা হয়েছে, কয়েকটি ইস্পাত-পণ্যের আমদানির ক্ষেত্রে আগামী তিন বছরের প্রথম বছর ১২ শতাংশ, দ্বিতীয় বছর ১১.৫ শতাংশ এবং তৃতীয় বছর ১১ শতাংশ করে শুল্ক নেওয়া হবে। তবে কয়েকটি উন্নয়নশীল দেশকে এই শুল্কে ছাড় দেওয়া হয়েছে।