গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home International চীনকে রুখতে আমেরিকার নতুন সামরিক জোটে ভারত?

    চীনকে রুখতে আমেরিকার নতুন সামরিক জোটে ভারত?

    0
    116
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    চীনকে রুখতে চতুর্দেশীয় অক্ষ, কোয়াড-এর পাশাপাশি আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ‘স্কোয়াড’-এও নয়াদিল্লিকে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপান, অস্ট্রেলিয়া ও ফিলিপাইনকে নিয়ে গঠিত আমেরিকার নেতৃত্বাধীন ওই সামরিক জোটে ভারত এবং দক্ষিণ কোরিয়াকে আমন্ত্রণ জানানো হতে পারে বলে দাবি করা হয়েছে।ইতিমধ্যে ফিলিপাইনের পক্ষ থেকে এ বিষয়ে নয়াদিল্লির কাছে আমন্ত্রণ পৌঁছেছে বলে জানা গেছে।ফিলিপাইনের সেনাপ্রধান জেনারেল রোমিও এস ব্রাউনার নয়াদিল্লিতে একটি আলোচনাসভায় যোগ দিতে এসে সেই ইঙ্গিতও দিয়েছেন।

    উল্লেখ্য,দক্ষিণ চীন সাগরে চীনের দাপট প্রতিরোধ করতে এবং তাইওয়ানের নিরাপত্তার স্বার্থে গত বছর হাওয়াইয়ে আনুষ্ঠানিকভাবে স্কোয়াড গঠন করেছে পেন্টাগন।দক্ষিণ চীন সাগরের দখলদারি নিয়ে দীর্ঘ দিন ধরেই ফিলিপাইন,ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর সঙ্গে চীনের বিরোধ রয়েছে। এবার সেই সুযোগের সদ্ব্যবহার করতে চায় আমেরিকা। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেজিংয়ের আধিপত্য রুখতে আমেরিকার নেতৃত্বেই ২০০৭ সালে কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ, বা, কোয়াড গঠিত হয়েছিল।

    ওই সামরিক জোটের সদস্য ভারত, অস্ট্রেলিয়া এবং জাপানও।একাধিকবার ওই জোটের সামরিক মহড়ায় প্রশান্ত মহাসাগরে শক্তি প্রদর্শন করেছে নয়াদিল্লি। কিন্তু স্কোয়াড সরাসরি চীনের প্রভাব বলয়ের অন্তর্গত। ফলে চীনের সঙ্গে সরাসরি সংঘাতের সম্ভাবনা রয়েছে।এদিকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি ভারত।