
১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনে অতিথি হিসেবে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ নিশ্চিত করেছেন, এই আমন্ত্রণের চিঠি পেয়েছে বাংলাদেশ।
এই চিঠি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। তবে সেখান থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান তিনি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এদিকে, সাম্প্রতিক বিদেশ সফরকালে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ কিছুক্ষণ টেলিফোনে কথা বলছেন বলে সূত্রের খবর। অন্যদিকে, ভারতে চলমান ককরোচ পার্টির আন্দোলন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেছেন, এই অঞ্চলের স্থিতিশীলতা আশা করে বাংলাদেশ। বৃহত্তরও গণতন্ত্র হিসেবে ভারত এই সমস্যা সমাধান করবে বলে প্রত্যাশা করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
