
বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন পর্যবেক্ষণের জন্য ভারতকেও আমন্ত্রণ জানিয়েছে ঢাকা। সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস এক্স বার্তায় জানিয়েছেন, ভারত-সহ একাধিক দেশকে ভোটের পর্যবেক্ষক হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
এখনও ১১ টি দেশ কোনও জবাব দেয়নি। সেই তালিকায় ভারতও রয়েছে। ১২ তারিখ বাংলাদেশের সাধারণ নির্বাচন পর্যবেক্ষণ করতে ভারত সরকারের তরফে আদৌ কোনও প্রতিনিধি যাবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
তবে বিভিন্ন দেশ এবং সংস্থার প্রতিনিধি মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে ভোটের জন্য যাচ্ছেন। সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। ভারত ছাড়াও নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিশর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া এবং রোমানিয়ার তরফে বাংলাদেশের আমন্ত্রণের জবাব এখনও দেওয়া হয়নি।






