
ভারত জ্ঞান ও দক্ষতার দেশ। এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, জ্ঞান ও দক্ষতার এই বুদ্ধিবৃত্তিক শক্তি ভারতের সবচেয়ে বড় শক্তি এবং যখন এই জ্ঞান এবং দক্ষতা দেশের প্রয়োজনের সঙ্গে একত্রিত হয়, তখন প্রভাব বহুগুণ বেড়ে যায়।
প্রধানমন্ত্রী শনিবার নতুন দিল্লির বিজ্ঞান ভবনে ৬২ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এছাড়াও পিএম সেতু প্রকল্পের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেছেন, একবিংশ শতাব্দীর দাবি হলো, দেশের চাহিদার কথা মাথায় রেখে আমাদের স্থানীয় মেধা, স্থানীয় সম্পদ ও স্থানীয় জ্ঞানকে দ্রুত এগিয়ে নিতে হবে এবং এতে আমাদের হাজার হাজার আইটিআই-এর বিরাট ভূমিকা রয়েছে।







