এআই উদ্ভাবনে ভারতের নজির : অশ্বিনী 

0
99
ছবি সৌজন্যে : এক্স
এআই উদ্ভাবনে ভারত নজির তৈরি করছে। প্রতিরক্ষা ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে নতুন নতুন এআই মডেল। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিয়ে এমনটাই মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
তিনি বলেছেন, এআই উদ্ভাবনে ইতিমধ্যেই ভারত তার অসাধারণ ফল পাচ্ছে। তবে ক্ষেত্র বিশেষে ভারতে আরও নতুন নতুন এআই মডেল তৈরি করতে হবে। এর ফলেই ভারতের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। একইসঙ্গে ভারতে যে নতুন নতুন স্টার্ট আপ হচ্ছে, সেই কথাও এদিন ব্যক্ত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। এআই উদ্ভাবনে আমেরিকা-চিনের থেকে পিছিয়ে ভারত – এই তত্ত্ব খারিজ করে দিয়েছেন আইবিএম-এর সিইও অরবিন্দ কৃষ্ণও।
তিনি বলেন, ভারতে শুধুই যে নতুন অ্যাপ্লিকেশন তৈরি করছে, তা নয়। বরং সেগুলির রক্ষণাবেক্ষণ এবং বিকশিত করাতেও জোর দিয়েছে।