গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ভারত খুব গুরুত্বপূর্ণ সঙ্গী : ক্যারোলিন 

    ভারত খুব গুরুত্বপূর্ণ সঙ্গী : ক্যারোলিন 

    0
    117
    ছবি সৌজন্যে : এক্স
    ভূকৌশলগত ক্ষেত্রে ভারত আমেরিকার অত্য়ন্ত গুরুত্বপূর্ণ সঙ্গী। বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হওয়ার কয়েকদিন আগেই এই কথা ঘোষণা করেছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট। হোয়াইট হাউসের প্রেস সচিব জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কও খুব ভালো।
    বস্তুত, সোমবার সেই কোয়াডের বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন উড়ে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চিনকে রুখতে ভারতের ভূমিকার প্রশংসার পাশাপাশি বাণিজ্যচুক্তি হওয়ার বিষয়টিও ঘোষণা করেন ক্যারোলিন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, গত সপ্তাহেই প্রেসিডেন্ট বলেছিলেন খুব দ্রুতই ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি হবে।
    সেটা সত্যিই হতে চলেছে। ওভাল অফিসে প্রেসিডেন্টের সঙ্গে বাণিজ্য সচিবের কথা হয়েছে। আপাতত বাণিজ্যচুক্তির শর্তাবলি চূড়ান্ত করার কাজ চলছে। সেটা চূড়ান্ত হয়ে গেলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন প্রেসিডেন্ট।