ভবিষ্যতের শক্তি বাড়াচ্ছে ভারত, যুদ্ধজাহাজ উদ্বোধনে বার্তা মোদীর

0
19
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

আন্তর্জাতিক যোগ দিবসে রেড রোডে যোগাভ্যাসের কর্মসূচি সেরে গার্ডেনরিচে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি যুদ্ধজাহাজ উদ্বোধন করেছেন তিনি।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে এই তিন যুদ্ধজাহাজ নৌসেনার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন ভবিষ্যতের জন্য শক্তি বাড়াচ্ছে ভারত। যদিও মার্চেই এই তিন যুদ্ধজাহাজ নৌসেনার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। আন্তর্জাতিক যোগ দিবসে নৌসেনার হাতে সেই তিন রণতরী আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় এবং আইএনএস সংশোধক তলে দিয়েছেন প্রধানমন্ত্রী। গার্ডেনরিচ শিপবিল্ডার্সে সম্পূর্ণ দেশী প্রযুক্তিতে তৈরি করা হয়েছে অত্যাধুনিক এই তিন যুদ্ধজাহাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌ এবং বায়ুসেনার আধিকারিকরাও।

প্রধানমন্ত্রী বলেছেন দেশ যেদিন নির্মাতা হবে, সেদিন নির্ণায়ক হবে। ভারত সমুদ্রশক্তির এক দিশায় এগোচ্ছে। ভারতের শক্তির পরিচয় আত্মনির্ভর।