গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National শুল্ক সংঘাতের আবহে আমেরিকা থেকে ‘জ্যাভলিন’ কিনছে ভারত 

    শুল্ক সংঘাতের আবহে আমেরিকা থেকে ‘জ্যাভলিন’ কিনছে ভারত 

    0
    122
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অপারেশন সিঁদুরের পর নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার করতে সক্রিয় ভারতীয় প্রতিরক্ষা দপ্তর। শুল্ক সংঘাতের আবহেই এবার আমেরিকা থেকে জ্যাভলিন ক্ষেপণাস্ত্র কিনতে উদ্যোগী হল ভারত।

    সূত্রের দাবি , ভারত সেনাবাহিনী ১২টি লঞ্চার এবং ১০৪টি ক্ষেপণাস্ত্র কিনতে চলেছে। এই ক্ষেপণাস্ত্রটি ভারতের মাটিতে প্রস্তুত করা যায় কিনা সে বিষয়েও অনুমতি নিতে চলেছে ভারত। গত সাড়ে তিন বছরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিজেকে প্রমাণ করেছে এই  ‘এফজিএম-১৪৮ অ্যান্টি ট্যাঙ্ক জ্যাভলিন মিসাইল’। বস্তুত এর জন্যই ইউক্রেনের মাটিতে রাশিয়ান সেনা বেশি অগ্রসর হতে পারেনি।

    ‘জ্যাভলিন’-এর বিশেষত্ব হল, সামান্য প্রশিক্ষণের পরেই একজন মাত্র সৈনিক এটিকে ব্যবহার করতে পারেন। ক্ষেপণাস্ত্রটির একটি লঞ্চার রয়েছে, যেটি কাঁধে রেখে নিখুঁত লক্ষ্যে ‘জ্যাভলিন’কে ছোঁড়া যায়। এর ওজন আনুমানিক ২৩ কেজি। প্রায় সাড়ে এত কেজি বিস্ফোরক বহন করতে পারে । মূল্য প্রায় দু লক্ষ ডলার।