ঘুরপথে রুশ তেল কিনছে ভারত

0
106
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

রাশিয়ার বৃহত্তম দুই তেলশোধক সংস্থা রসনেফট এবং লিউকঅয়েলের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কিন্তু এর মধ্যেই জানা যাচ্ছে, দেশের শীর্ষস্থানীয় তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ঘুরপথে রুশ তেল কেনার বরাত দিয়েছে। আগামী ডিসেম্বরেই পাঁচটি জাহাজ আসবে ভারতে। এমনটাই জানা যাচ্ছে, সংবাদ সংস্থা সূত্রে।বলা হচ্ছে,মার্কিন নিষেধাজ্ঞা বলবৎ হওয়ার পরই ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড, এইচপিসিএল মিত্তাল এনার্ডি লিমিটেড, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতো বিশ্বের বৃহত্তর তেল শোধনকারী সংস্থাগুলি রাশিয়া থেকে তেলা কেনা বন্ধ রেখেছে।যদিও আইওসির অর্থ বিভাগের প্রধান অনুজ জৈন জানিয়েছেন,তাঁদের সংস্থা রুশ তেল কিনবে নিষেধাজ্ঞা জারি হয়নি এমন সব সংস্থা থেকে। তবে সেই সংস্থাগুলির নাম জানানো হয়নি।

দিনকয়েক আগেই প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, ভারত রুশ তেল কেনা বন্ধ করে দেবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। তবে মার্কিন প্রেসিডেন্টের এই দাবি সাফ উড়িয়ে দিয়েছে ভারত।বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, যে ফোনকলের ভিত্তিতে প্রেসিডেন্ট ট্রাম্প এমন দাবি করেছেন তেমন কোনও ফোনকল আদতে ঘটেইনি।