শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যান করতে চলেছে ভারত

0
53
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
এবার ভারতেও শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হওয়ার ইঙ্গিত। সংসদে সরকারের তরফে সমীক্ষা- প্রতিবেদনে জানানো হয়, অনলাইন আসক্তি কমাতে অনলাইন ক্লাস কমানো উচিত।
অনলাইন ক্লাস করার জন্য নির্দিষ্ট বয়স নির্ধারণ করার পরামর্শও দেওয়া হয়েছে। ভার্চুয়াল জগতের সঙ্গে সম্পর্ক কেমন হওয়া উচিত সেই সংক্রান্ত শিক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়গুলিকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। শিক্ষাদানের ক্ষেত্রে বিকল্প সহজতর সামগ্রী ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
পাশাপাশি, জুয়া ও অনুপোযুক্ত বিজ্ঞাপন সম্পর্কেও সতর্ক করা হয়েছে। সাইবার নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। পরামর্ষ, নির্দিষ্ট স্ক্রিনিং টাইমের। ভার্চুয়াল জগতের বাইরে বিভিন্ন কাজে উৎসাহ জোগানোর পরামর্শও দেওয়া হয়েছে সমীক্ষায়।