ভারত ফুড ডেলিভারি স্টার্টআপ-এ বাড়ছে, গোয়েল মন্তব্যে বিতর্ক

0
103
ছবি সৌজন্যে : এক্স
চিন সহ অন্যান্য দেশের স্টার্টআপ সংস্থা অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে, কিন্তু ভারত পিছিয়ে রয়েছে। ভারতের স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে কড়া সমালোচনা করেছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। তাঁর এই মন্তব্যের পর শুরু হয়ে যায় প্রবল বিতর্ক। বিভিন্ন শিল্পপতি ও স্টার্টআপ উদ্যোক্তরা তাঁর মন্তব্যের বিরোধিতা করতে শুরু করেন।
স্টাটআপ মহাকুম্ভ-র মঞ্চ থেকে গোয়েল প্রশ্ন তোলেন, ভারত কি শুধু কম মজুরির চাকরির দিকেই মনোযোগ দেবে, নাকি প্রযুক্তিগত অগ্রগতির লক্ষ্যে এগোনোর চেষ্টাও করবে? ভারতের তরুণ প্রজন্ম কি শুধু খাবর সরবরাহকারী হতে চায়, নাকি তারা প্রযুক্তিগত পরিবর্তনেও অংশ নিতে চায়? তাঁর দাবি এটাকে স্টার্টআপ বলা যায় না, এটা শুধুই উদ্যোক্তা হওয়া।