
ভারত ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার। নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে রুবিও-জয়শঙ্করের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের আনুষ্ঠানিক পাঠে রুবিও বলেছেন, নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন বিদেশ দফতর জানিয়েছেন, রুবিও এবং জয়শঙ্করের মধ্যে বৈঠকে ভারত-মার্কিন দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক যেমন বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, ফার্মাসিউটিক্যালস এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ নিয়ে আলোচনা হয়েছিল।
এদিকে বৈঠকের পর এক্স পোস্টে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন , রুবিওর সাথে বৈঠকে বিভিন্ন দ্বিপাক্ষিক উদ্বেগের এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেছেন, বৈঠকে বিভিন্ন দ্বিপক্ষীয় উদ্বেগ ও আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা হয়েছে। অগ্রাধিকারের ক্ষেত্রগুলিতে অগ্রগতির জন্য ধারাবাহিক যোগাযোগের ওপর গুরুত্ব দেওয়ার বিষয়ে সহমত পোষণ করেছে দু’দেশ।
