দিল্লিতে মহড়ায় ভারত-ইজরায়েলের জওয়ানরা

0
169
Para army route march on Calcutta Barrackpore Hooghly
Para army route march on Calcutta Barrackpore Hooghly
যুদ্ধের আবহে দিল্লিতে ইজরায়েলের নিরাপত্তারক্ষীদের সঙ্গে যৌথ মহড়া করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। সূত্রের খবর, দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের নিরাপত্তারক্ষীদের সঙ্গে মহড়া করেছেন ভারতীয় জওয়ানরা।
আগামিদিনের চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে সুরক্ষাজনিত এই মহড়াকে সাধুবাদ জানিয়েছেন ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলন। ভবিষ্যতের কথা মাথায় রেখে নিরাপত্তার স্বার্থে দুদেশ যে উদ্যোগ নিয়েছে তাঁর প্রশংসা করেছেন তিনি।অন্যদিকে বিজ্ঞপ্তি দিয়ে দিল্লির ইজরায়েলের দূতাবাস জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রক, দিল্লি পুলিশ, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, দমকল বাহিনীর উপস্থিতিতে এই মহড়া হয়েছে। সন্ত্রাসী কার্যকলাপ রুখতে, জঙ্গিদের খতম করতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে জওয়ানদের। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত ও ইজরায়েলের বাহিনী এই যৌথ মহড়ার মাধ্যমে দুদেশের মধ্যে যোগাযোগ, সহযোগিতা আরও দৃঢ় হয়েছে।