
ইরানের রাজধানী তেহরান থেকে বেশির ভাগ ভারতীয় পড়ুয়াকেই নিরাপদে বার করে আনা গিয়েছে। এ কথা জানিয়েছে বিদেশ মন্ত্রক। খুব কম সংখ্যক পড়ুয়া এখনও সেখানে আটকে রয়েছে।
সে দেশে ভারতীয় দূতাবাস জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে। অন্য দিকে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য, বিশেষত, ওই পরিস্থিতির কারণে বাণিজ্যে কতটা বাধা আসছে, তা নজরে রাখার জন্য মন্ত্রিগোষ্ঠীকে দায়িত্ব দিল কেন্দ্রীয় সরকার। তারা নিয়মিত বৈঠক করে পরিস্থিতি নিয়ে আলোচনা করবে।
ভারতীয় দূতাবাস আরও জানিয়েছে, তেহরানে এখনও যে ভারতীয় পড়ুয়ারা এবং নাগরিকেরা আটকে রয়েছেন, তাঁদের আগে যা নির্দেশ দেওয়া হয়েছিল, তা এখনও প্রযোজ্য। নির্দেশিকায় তেহরানে বসবাসকারী ভারতীয়দের বলা হয়েছে, যেখানে রয়েছেন, সেখানেই থাকুন। যতটা সম্ভব ঘরের ভিতরেই থাকুন। জানলা থেকে দূরে থাকুন।








