গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে আগ্রহী ভারত: বিক্রম মিশ্রি

    বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে আগ্রহী ভারত: বিক্রম মিশ্রি

    0
    109
    ছবি সৌজন্যে : এক্স

    বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে আগ্রহী ভারত। একইসঙ্গে বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানিয়েছে দিল্লি। সোমবার নয়া দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ডিকাবের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি এ কথা জানিয়েছেন।

    বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে আগ্রহী ভারত, যেখানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। আগামী নির্বাচনের পর জনগণের সমর্থন নিয়ে যারাই ক্ষমতায় আসুক তাদের সঙ্গে গভীর সম্পর্ক রাখতে আগ্রহী ভারত। অংশগ্রহণমূলক বলতে ভারত কি সব রাজনৈতিক দলের কথা বোঝাতে চায় কি না- জানতে চাইলে বিক্রম মিশ্রি বলেছেন, সেটা বাংলাদেশের অথরিটি, সাধারণ মানুষ, সিভিল সোসাইটিকে ঠিক করতে হবে।

    নির্বাচন সারা বিশ্বে গ্রহণযোগ্য হবে সেটা মাথায় রেখেই নিশ্চয়ই বাংলাদেশ নিজেদের নির্বাচন আয়োজন করবে। বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার অনযায়ী পছন্দের সরকার নির্বাচন করুক, এটাই প্রত্যাশা করে ভারত।