পাকিস্তানের ৫ জঙ্গিকে নিকেশ ভারতের

0
124
ছবি সৌজন্যে : এক্স
খুঁজতে খুঁজতে জইস-ই-মহম্মদের হেডকোয়ার্টার পর্যন্ত পৌঁছে গিয়েছিল ভারত। একের পর এক ডেরায় জঙ্গিনিকেশ করে কাশ্মীরের হিন্দু নিধনের বদলা নিয়েছে ভারত।
প্রায় শ’খানেক জঙ্গিকে শেষ করে দেওয়া হয় গত মঙ্গলবার রাতের অপারেশনে। কুখ্যাত জঙ্গি মাসুদ আজহারে আত্মীয়েদর মৃত্যুর খবর আগেই এসেছে। এবার সামনে এসেছে জঙ্গিনেতাদের নাম। মহম্মদ ইউসুফ আজহার, সম্পর্কে মাসুদ আজহারের এক শ্যালক।
আইসি-৮১৪ বিমান অপহরণে ওয়ান্টেড হিসাবে ছিল ওই জঙ্গির নাম। হাফিজ মহম্মদ জামিল ওই জঙ্গি মাসুদ আজহারের ছোট শ্যালক। এছাড়া সেই তালিকায় রয়েছে লস্কর জঙ্গি মুদাসসর খাদিয়ান খাস, খালিদ বা আবু আকাশা, জইশ জঙ্গি মহম্মদ হাসান খান।