মহাকাশ থেকে ভারতকে লাগে চমৎকার, অপরূপ: সুনীতা উইলিয়ামস

0
124
ছবি সৌজন্যে : এক্স
মহাকাশ থেকে ভারতকে দেখতে কেমন লাগে, রাকেশ শর্মার পর ফের একই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে মহাকাশচারী সুনীতা উইলিয়ামসকে। ২৮৬ দিন মহাকাশে কাটিয়ে ফেরা ভারতীয় বংশোদ্ভূত নভশ্চরের উত্তর, চমৎকার, অপরূপ। মহাকাশ থেকে ফেরার পর থেকেই এই প্রথম সুনীতারা নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকাকালীন ভারতের উপর দিয়ে যাওয়ার সময়ে এই দেশের রঙিন ছবি দেখে অভিভূত হতেন তিনি।
গুজরাট এবং মুম্বইয়ের কথাও বলেন তিনি। সেখানকার ছবি কীভাবে বদলায়, তা মহাকাশ থেকে দেখতে অসাধারণত লাগত তাঁর। সুনীতা বলেছেন, মহাকাশ থেকে ভারতকে দিনের বলে যেমন ভাল লাগে, রাতেও তেমনই ভাল লাগে। রাতে বড় শহর থেকে ছোট শহরে যেভাবে আলোগুলি ছড়িয়ে থাকে সেটি দেখতে বেশ সুন্দর লাগে বলেও জানিয়েছেন ন মাস মহাকাশে কাটানো সুনীতা উইলিয়ামস।