ভারতকে সিদ্ধান্ত নিতে হবে-শত্রুতা নাকি সুসম্পর্ক: শেহবাজ

0
84
ছবি সৌজন্যে : এক্স
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ভারত ও পাকিস্তান প্রতিবেশী দেশ, সহাবস্থান করতেই হবে। তাই ভারতকে এখন সিদ্ধান্ত নিতে হবে শত্রুতা বজায় রাখবে নাকি সুসম্পর্ক গড়ে তুলবে।
এছাড়া কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া দুই দেশের সম্পর্ক এগোবে না বলেও জানিয়েছেন তিনি। ইংল্যান্ডের রাজধানী লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সুর নরম করে তিনি এই মন্তব্য করেছেন।
প্রধানমন্ত্রী শেহবাজ বলেছেন, ভারতের সঙ্গে যে কোনও আলোচনাই হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। পাকিস্তান ও ভারত চারটি যুদ্ধ করেছে, এতে কোটি কোটি ডলার খরচ হয়েছে। অথচ এই অর্থ ব্যয় করা উচিত ছিল স্কুল, হাসপাতাল, সড়ক নির্মাণে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে।