জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা! যৌথ অভিযানে ভারত-নেপাল

0
102
ছবি সৌজন্যে : এক্স
পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনের কয়েকজন সন্ত্রাসবাদী নেপালে লুকিয়ে রয়েছে। সম্প্রতি এমনই তথ্য পেয়েছিল নয়াদিল্লি। আর তারপরই পড়শি দেশের সঙ্গে যোগাযোগ করে সীমান্তবর্তী এলাকায় যৌথ তল্লাশি অভিযান চালিয়েছে ভারত-নেপাল-র বাহিনী। পহেলগাম হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর অভিযান করেছিল ভারতীয় সেনা।
জম্মু কাশ্মীরেও ইতিমধ্যে একাধিক অপারেশন চালানো হয়েছে এবং তাতে সাফল্যও পেয়েছে সেনাবাহিনী। নিকেশ করা গেছে ৬-৮ জন জঙ্গিকে। তবে তল্লাশি অভিযান যে শেষ হয়েছে এমনটা নয়। এরই মধ্যে পড়শি দেশ নেপালেও শুরু হয়েছে জঙ্গিদের খোঁজ। শুক্রবার ভারতের সশস্ত্র সীমা বল বা এসএসবি এবং নেপালের আর্মড পুলিশ ফোর্স দুই দেশের ‘নো ম্যানস ল্যান্ড’ এলাকায় যৌথ তল্লাশি অভিযান চালায়।
ভারতের মতো নেপালও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে এবং এই ইস্যুতে যে তারা ভারতেরই পাশে সেই আশ্বাসও দেওয়া হয়েছে। এমনিতে ভারত-নেপালের প্রায় ১ হাজার ৭০০ কিলোমিটার সীমান্ত অঞ্চল রয়েছে। সেই এলাকাতেই তল্লাশি অভিযান চালানো হয়েছে