‘ভারত-নিউজিল্যান্ডের ভবিষ্যৎ ওতপ্রোতভাবে জড়িত’ : মোদী

0
26
ছবি সৌজন্যে : এক্স
ভারত ও নিউজিল্যান্ডের সম্পর্ক আরও গভীর করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউজিল্যান্ডের অকল্যান্ডে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ও নিউজিল্যান্ডের ভবিষ্যৎ পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
বাণিজ্য, প্রযুক্তি, মহাকাশ, ক্রীড়া এবং উদ্ভাবনের মতো একাধিক ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর উপর জোর দেন তিনি। অকল্যান্ডে ভারতীয় প্রবাসীদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও নিউজিল্যান্ড শুধু কূটনৈতিক অংশীদার নয়, দুই দেশের মধ্যে রয়েছে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা এবং শক্তিশালী জন-জনের সম্পর্ক।
তাঁর কথায়, আগামী দিনের উন্নয়নের পথে দুই দেশের ভবিষ্যৎ একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। প্রধানমন্ত্রী জানান, প্রযুক্তি, বাণিজ্য, মহাকাশ গবেষণা, কৃষি, শিক্ষা, উদ্ভাবন এবং ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ উদ্যোগ বাড়ানো হবে। তিনি প্রবাসী ভারতীয়দের দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার গুরুত্বপূর্ণ সেতুবন্ধন বলেও উল্লেখ করেন।