ভারত আর পরমাণু হুমকিতে ভয় পায় না : মোদী 

0
94
ছবি সৌজন্যে : এক্স
নতুন ভারত আর পরমাণু-হুমকিতে ভয় পায় না। নিজের জন্মদিনে ভারতীয় সেনার অভিযানের প্রশংসা করে নরেন্দ্র মোদীর মুখে উঠে এসেছে অপারেশন সিঁদুর-র প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর বার্তা, এটা আজকের নতুন ভারত। এই ভারত কাউকে ভয় পায় না।
নতুন ভারত পরমাণু হামলার হুমকিতে ভয় পায় না। ভারতীয় সেনাবাহিনী ঘরে ঢুকে শত্রুদের নিকেশ করে আসতে পারে। নরেন্দ্র মোদী আরও বলেছেন, পাকিস্তানি জঙ্গিরা আমাদের মা-বোনেদের সিঁদুর মুছে দিয়েছিল। তবে, ভারত অপারেশন সিঁদুর চালিয়ে জঙ্গিঘাঁটি ধ্বংস করে এসেছে। বীর সেনা জওয়ানরা চোখের পলকে পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে। গতকালই দেশ তথা গোটা বিশ্ব সাক্ষী থেকেছে যে আরেক জঙ্গি কীভাবে কেঁদে কেঁদে বর্ণনা দিয়েছে।
জইশ জঙ্গিই পাকিস্তানের পর্দাফাঁস করে দিয়েছে। এদিকে, সুস্থ নারী, শক্তিশালী পরিবার অভিযানে বিনামূল্যে ওষুধ ও টেস্টের সুবিধা পাবেন মহিলারা ৪ কোটিরও বেশি মহিলারা। মধ্য প্রদেশের ধরে একটি সরকারি অনুষ্ঠান থেকে এমনই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।