গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National আফগান সরকারকে স্বীকৃতির পথে ভারত?

    আফগান সরকারকে স্বীকৃতির পথে ভারত?

    0
    77
    ছবি সৌজন্যে : এক্স

    দিল্লিতে আফগান দূতাবাসে ভারপ্রাপ্ত প্রধান নিয়োগ করল তালিবান সরকার। শনিবারই দিল্লিতে পৌঁছেছেন আফগান কূটনীতিক নূর আহমেদ নূর।

    তাঁকে আফগানিস্তানের দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধান করে পাঠানো হয়েছে। কাবুল পুনর্দখলের প্রায় পাঁচ বছর পরে দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধান পাঠাল তালিবান সরকার।উল্লেখ্য অপারেশন সিঁদুরের সময় কাবুল সফরে গিয়েছিলেন ভারতের প্রতিনিধি আনন্দ প্রকাশ। এরপর পাকিস্তানের চাপ বাড়িয়ে ভারতে আসেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। সেই সময়েই মনে করা হচ্ছিল, তালিবানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারে ভারত। অবশেষে, ভারত থেকে মুছে গেল আসরফ গনি সরকারের শেষ চিহ্ন। তালিবান ক্ষমতা দখলের পর প্রথমবার ভারতে কোনও কূটনৈতিক পদে নিযুক্ত করা হয়েছে। নূর আহমেদ নূরকে এই দিল্লিতে নিযুক্ত করা হয়েছে। এরপরেই প্রশ্ন উঠছে,

    ইসলামাবাদ-সাংহাইয়ের জোড়া ফলা সামলাতে এবার কী তাহলে তালিবান সরকারকে স্বীকৃতি দেবে দিল্লি? উল্লেখ্য অপারেশন সিঁদুরে সরাসরি ভারতের পাশে দাঁড়ায় আফগানিস্তানের তালিবান সরকার। পাশাপাশি, জয়শংকরের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিক সম্মেলন করে আমির বলেন, নিরাপত্তা সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আফগানিস্তানের ভূখণ্ডকে কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না।