গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National বিশ্বের তৃতীয় অর্থনীতির দিকে ভারত : মোদী

    বিশ্বের তৃতীয় অর্থনীতির দিকে ভারত : মোদী

    0
    98
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দৌড়ে এগোচ্ছে ভারত। বারাণসীর জনসভা থেকে এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এ-ও জানিয়েছেন, নিজের অর্থনৈতিক স্বার্থ-এর বিষয়ে অবশ্যই সজাগ থাকবে ভারত। মনে করা হচ্ছে এ ভাবে আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই জবাব দিয়েছেন নরেন্দ্র মোদী।
    প্রধানমন্ত্রীর বক্তব্য, ভারতের কৃষক, ছোট শিল্প, যুবসমাজের চাকরি, তাঁদের স্বার্থই কেন্দ্রের কাছে সব। সরকার এই নিয়েই সচেষ্ট। দুনিয়া জুড়ে অস্থিরতা নিয়েও মন্তব্য করে নরেন্দ্র মোদী বলেছেন, দেশের স্বার্থের জন্য যা করা সম্ভব,কেন্দ্রের বিজেপি সরকার করছে। যাঁরা দেশের ভাল চান, যাঁরা ভারতকে দুনিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে দেখতে চান, সে যদি কোনও রাজনৈতিক দলও হয়, তা হলে তার বা তাঁদের মতভেদ সরিয়ে রেখে স্বদেশি দ্রব্যের জন্য পণ করা উচিত।
    যে জিনিস ভারতীয়েরা তৈরি করেন, শুধু সেটাই কিনবে দেশবাসী। দেশীয় জিনিসের জন্য সরব হতে হবে। সম্প্রতি ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ভারত এবং রাশিয়া, দুই দেশের অর্থনীতিই মৃত।