গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National জঙ্গিরা এখন ঘরে থাকতেও ভয় পায়: মোদী

    জঙ্গিরা এখন ঘরে থাকতেও ভয় পায়: মোদী

    0
    118
    জঙ্গিরা এখন নিজের ঘরে থাকতেও নিরাপদ মনে করে না। শনিবার ফের একবার সন্ত্রাসবাদকে নিশানা করতে গিয়ে প্রচ্ছন্নে কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    তিনি বলেন, আগে জঙ্গিরা দেশের মানুষকে নিরাপদে ঘুমোতে দিত না। কিন্তু, বর্তমানে জঙ্গিরা নিজের ঘরেও শান্তিতে থাকতে পারছে না। তিনি বলেছেন, তাঁর সরকার ভোটব্যাঙ্ক রাজনীতি থেকে দূরে থাকে। দেশের উন্নয়নে কাজ করে। কেন্দ্রীয় সরকারের একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে। সরকারের মূলমন্ত্র মানুষের উন্নয়নে কাজ করা। ভারতকে উন্নত দেশগুলির সারিতে নিয়ে যাওয়াই লক্ষ্য। সোশ্যাল মিডিয়ার এই যুগে যেখানে প্রতিনিয়ত ভুল তথ্য, অবাঞ্ছিত তথ্য প্রচারের কাজ চলছে, তখন কেন্দ্রীয় সরকার দৃঢ়ভাবে মানুষেরই কাজ করে চলেছে।
    কংগ্রেসকে নিশানা করে তিনি বলেছেন, স্বাধীনতার পর থেকে সরকারগুলি জনতার শক্তিকে ভরসা করেনি। তাদের মধ্যে শক্তি সঞ্চার করতে পারেনি।
    ছবি  সৌজন্যে :  এক্স