ভারত উন্নয়নে বিশ্বাসী, সাম্রাজ্যবাদে নয়  ঃ মোদী

0
137
ছবি সৌজন্যে : এক্স
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, ভারত উন্নয়নে বিশ্বাসী, সাম্রাজ্যবাদে নয় । সোমবার দিল্লির হায়দ্রাবাদ ভবনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সেন-এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, দুই দেশের মধ্যে অবৈধ অভিবাসী নিয়ে সমঝোতা হয়েছে ।
তিনি আরও বলেছেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্যবৃদ্ধি নিয়ে  দুই দেশই আগ্রহ দেখিয়েছে । এদিন সকালে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ  জানিয়েছেন লুক্সেন।