
কাশ্মীরের পহেলগাঁও প্রাণঘাতী সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ভারত যখন পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এ প্রেক্ষাপটে উভয় পক্ষকে সংযম ও শান্ত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। বাংলাদেশ উভয় দেশকে অনুরোধ জানাচ্ছে, যেন তারা উত্তেজনা বাড়ায় না এবং সংযমের পরিচয় দেয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, আঞ্চলিক শান্তি, অগ্রগতি ও স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ আশা করছে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংকটের সমাধান হবে এবং শান্তিই প্রতিষ্ঠা পাবে। উত্তপ্ত পরিস্থিতিতে পরমাণু অস্ত্রধারী দুই প্রতিবেশীর সংঘাত নিয়ে রাষ্ট্রপুঞ্জ,আমেরিকা, চিন, জাপান ও মধ্যপ্রাচ্যের দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে।
রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের ভার বিশ্ব বহন করতে পারবে না।
