গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি নিয়ে বৈঠকে ভারত-পাক

    কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি নিয়ে বৈঠকে ভারত-পাক

    0
    124
    ছবি সৌজন্যে : এক্স
    জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি এবং সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আবার বৈঠক করেছে ভারত ও পাক সেনা। জম্মুর পুঞ্চ সেক্টরে বৃহস্পতিবার ব্রিগেডিয়ার স্তরের এই ফ্ল্যাগ মিটিং হয়েছে বলে সেনা জানিয়েছে। এলওসি এলাকায় সংঘর্ষবিরতি কার্যকর করতে ২০০৩ সালে একমত হয়েছিল নয়াদিল্লি-ইসলামাবাদ। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান সংঘর্ষবিরতি চুক্তি পুনর্নবীকরণ করেছিল।
    খাতায় কলমে এই নিয়ম এখনও বহাল। কিন্তু, প্রায়শই দু’দেশের সেনা পরস্পরের বিরুদ্ধে সংঘর্ষবিরতি ভঙ্গের অভিযোগ তোলে। সূত্রের খবর, সংঘর্ষবিরতি চুক্তির প্রাথমিক পর্যায়ে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর ডিজিএমও-প্রতিনিধি স্তরে প্রত্যেক বৃহস্পতিবার একটি দ্বিপাক্ষিক বৈঠক হত। ওই ফ্ল্যাগ মিটিং-এ ব্রিগেডিয়ার স্তরের অফিসারেরা অংশগ্রহণ করতেন।
    পরবর্তী সময়ে তা কিছুটা অনিয়মিত হয়ে পড়েছিল। কিন্তু সম্প্রতি এলওসিতে শান্তি ফেরাতে দুই দেশই যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির উপর জোর দিয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় বার দুই সেনার ফ্ল্যাগ মিটিং হয়েছে।