
নয়াদিল্লি-ইসলামাবাদ মুখোমুখি বৈঠকের মাধ্যমেই দ্বিপাক্ষিক সমস্যার সমাধান চায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ সহযোগী সৈয়দ তারেক ফাতিমির সঙ্গে বৈঠকে পুতিন সরকারের বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ এ কথা জানিয়েছেন।
রুশ বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, লাভরভ এবং ফাতেমি দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেছেন। ফাতেমি ভারত-পাকিস্তান সম্পর্কের বর্তমান পরিস্থিতি এবং ইসলামাবাদের অবস্থান সম্পর্কে একটি ব্রিফিং দিয়েছেন।
রাশিয়া চায়, নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে পারস্পরিক আস্থার স্তর বাড়ানোর জন্য সরাসরি আলোচনার প্রয়োজন।





