বীরভূমে জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেফতার ২

0
265
ছবি সৌজন্যে : নিজস্ব
জেএমবি জঙ্গি সন্দেহে বীরভূমের নলহাটি এবং মুরারই থেকে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে নলহাটির চণ্ডীপুরের বাসিন্দা বছর ২৮-র আজমল হোসেন এলাকায় হাতুড়ে ডাক্তার হিসেবে পরিচিতি।
অন্যজন্য পেশায় দর্জি সাহেব আলি খানের বাড়ি পাইকর থানার রুদ্রগ্রামে। এদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় যুবকদের মগজধোলাই করত। রাষ্ট্রদোহী, ধর্মীয় উস্কানিমূলক বার্তা দিত। বৃহস্পতিবার রাতে কলকাতা থেকে এসটিএফের একটি দল বীরভূম পুলিশকে সঙ্গে নিয়ে তাঁদেরকে গ্রেফতার করে।
অভিযুক্তদের কাছ থেকে বাংলাদেশে কয়েকটি ধর্মীয় বই, ল্যাপটপ, মোবাইল সহ অন্যান্য জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে এসটিএফ। হেফাজতে নিয়ে ২ যুবককে জেরা করে নেটওয়ার্ক কতটা বিস্তৃত তা জানার চেষ্টা করছে এসটিএফ।