গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ভারত

    বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ভারত

    0
    76
    ছবি সৌজন্যে : এক্স
    ভারত বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা জানিয়েছেন।
    তিনি উল্লেখ করেছেন, ঢাকা ও নয়াদিল্লির মধ্যে দ্বিপাক্ষিক সব বিষয় সমাধানের জন্য ইতিমধ্যেই প্রতিষ্ঠিত নানা পদ্ধতি রয়েছে। তিনি বলেছেন, ভারত গঙ্গাসহ একে অপরের সঙ্গে ৫৪টি নদীর জল ভাগাভাগি করে। এসব নিয়ে আলোচনার জন্য দুই দেশের যৌথ নদী কমিশন রয়েছেন।
    বাংলাদেশের সঙ্গে বাণিজ্য নিয়ে এক প্রশ্নের জবাব তিনি বলেছেন, বাংলাদেশের পক্ষ থেকে ন্যায়বিচার, সমমর্যাদা এবং পারস্পরিক চাওয়ার ভিত্তিতেই ভারতে সংশোধিত বাণিজ্যিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এসব বিষয়ের সমাধানের অপেক্ষায় রয়েছে ভারত।