
জ্বালানি নিয়ে ভারত-রাশিয়ার সম্পর্ক আগের মতোই সামঞ্জস্যপূর্ণ রয়েছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপভ।
বুধবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে আশ্বাস দিয়েছেন। তাঁর এই দাবির পরই ‘ড্যামেজ কন্ট্রোলে’ নেমে বিবৃতি জারি করেছে বিদেশমন্ত্রক।
এরপরই এবার ডেনিস আলিপভ বলেছেন, ভারত সরকারের কাছে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, ভারতীয় গ্রাহকদের স্বার্থরক্ষা করাই তাদের ধারাবাহিক অগ্রাধিকার। তবে জ্বালানি নিয়ে দু’দেশের সম্পর্ক অত্যন্ত মজবুত এবং সামঞ্জস্যপূর্ণ। তিনি আরও বলেন, ভারত-আমেরিকা দেশই স্বাধীন। তাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।
